গরমে হজম ঠিক রাখতে যে পানীয় পান করবেন

0
4

গরম যেন আচমকাই চেপে বসেছে, আর এর প্রভাব পড়ছে সর্বত্র। তীব্র রোদের তাপে শরীরের আর্দ্রতা কমে যাচ্ছে, মাথা ধরছে, শরীর দুর্বল লাগছে। এমনকি সামান্য খাবারদাবারের অদলবদলেও হজমের সমস্যা দেখা দিচ্ছে। তাই এই গরমে শরীর সুস্থ রাখতে এবং হজম শক্তি ভালো রাখতে বিশেষ কিছু পানীয় যোগ করা যেতে পারে প্রতিদিনের খাদ্যতালিকায়।

হজমে সহায়ক ৪টি পানীয় গরমে রাখবে সুস্থ

নারকেলের পানির সরবত

নারকেল পানি হজমে সহায়ক এনজাইমসমৃদ্ধ, যা শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখে। সামান্য পুদিনা পাতা ও লেবুর রস মিশিয়ে খেলে শরীর ঠান্ডা থাকবে, আর হজমশক্তিও ভালো থাকবে।

আম পান্না

ভিটামিন বি সমৃদ্ধ আম পান্না অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে এবং পাকস্থলীর অস্বস্তি দূর করে। এছাড়া এতে থাকা ঠান্ডা করার উপাদান গরমের দিনে শরীরকে চাঙ্গা রাখতে সহায়ক।

ছাতুর সরবত

ছাতু হজমে সহায়ক এবং শরীর ঠান্ডা রাখে। সামান্য লেবু, বীট নুন ও ভাজা জিরে মিশিয়ে এক গ্লাস ছাতুর সরবত প্রতিদিন খেলে হজমশক্তি উন্নত হয় এবং শরীরও সজীব থাকে।

বেলের পানা

বেলে থাকা অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান হজমের জন্য উপকারী। এতে থাকা প্রাকৃতিক ল্যাক্সেটিভ পেট সুস্থ রাখে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে।

এই পানীয়গুলো গরমে শরীরকে সুস্থ রাখার পাশাপাশি হজমশক্তিও ভালো রাখতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here